নোটিশ
জরুরি বিজ্ঞপ্তি
গাছবাড়ীয়া সরকারি কলেজ

চন্দনাইশ, চট্টগ্রাম



জরুরি বিজ্ঞপ্তি



এতদ্বারা গাছবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যদি কোনো শিক্ষার্থী বা তার পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকো,  ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আজ ১৭ জুলাই, ২০২৬ (শুক্রবার) বেলা ০১:০০ টার মধ্যে নিচে উল্লিখিত তথ্যসমূহ একটি সাদা কাগজে লিখে বা টাইপ করে নির্ধারিত হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো:



যে তথ্যসমূহ পাঠাতে হবে-

১. শিক্ষার্থীর নাম:

২. রোল নম্বর (শ্রেণি ও এইচএসসি পরীক্ষার):

৩. রেজিস্ট্রেশন নম্বর:

৪. বিভাগ (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা):

৫. যোগাযোগের মোবাইল নম্বর:

৬. ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত বিবরণ (যেমন: ঘরবাড়ি প্লাবিত, বইপত্র নষ্ট হওয়া ইত্যাদি):



তথ্য পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৮৭৪৪৭৪৪০০

সময়সীমা: আজ বেলা ০১:০০ টা (১৭ জুলাই, ২০২৬)



উল্লেখ্য, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো তথ্য বা আবেদন বিবেচনা করা সম্ভব হবে না।



আদেশক্রমে,

অধ্যক্ষ

গাছবাড়ীয়া সরকারি কলেজ

চন্দনাইশ, চট্টগ্রাম।